আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: কাওয়াসাকির জনপ্রিয় বাইকের নতুন ভার্সন আসছে । কাওয়াসাকির জনপ্রিয় একটি বাইক হচ্ছে কাওয়াসাকি জেড ৯০০। এই বাইকের আপডেট ভার্সন আনছে সংস্থা। বাইকের টপ এন্ড মডেল জেড৯০০ এসই-এর ফিচার্সে আসবে দারুণ বদল। এই বাইকের স্ক্রিন থেকে বাইকের শক্তি সব কিছুতেই আসবে পরিবর্তন।
কাওয়াসাকি জেড৯০০ আপডেট বাজারে আসবে সম্পূর্ণ নতুন স্টাইল নিয়ে। আগের থেকেও এবার নতুন মডেলে আসবে অনেক বেশি ফিচার্স। এই বাইকে থাকবে একইরকম কিছু হেডল্যাম্প, নতুন টেললাইটও বাইকে ইনস্টল করা হবে। লাইট আর জেড লোগোর সাহায্যে এই বাইকের একটা আলাদা লুক আনা হবে।
এই নতুন বাইকে ৯৪৮ সিসির ইনক্লাইন ৪ মোটরের একটি ইঞ্জিন রয়েছে। এখন যে মডেলটি ভারতের বাজারে রয়েছে, নতুন বাইকের শক্তি তার থেকে কম হতে পারে। ৯৫০০ আরপিএমে এই বাইকে ১২৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়, ৭৭০০ আরপিএমে ৯৭.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকের ওজন আগের থেকে আরও ১ কেজি বেড়ে হয়েছে ২১৩ কেজি।
আরও পড়ুনঃ বিএমডব্লিউর ই-স্কুটার এক চার্জে ১৩০ কিলোমিটার চলবে
এছাড়া বাইকে আরও কিছু কিছু শক্তিশালী ইলেকট্রনিক ফিচার্স রয়েছে, আরও কিছু এসে জুড়বে। এর মধ্যে থাকবে রাইড বাই ওয়্যার এবং আইএমইউ বা ইন্টারনাল মেসারমেন্ট ইউনিটের সুবিধে।
এই বাইকের ইলেকট্রনিক রাইডে দুটি শক্তিশালী মোড দেখা যায় ফুল এবং লো। কাওয়াসাকির এই বাইকে আবার থ্রি লেভেল ট্রাকশান কনট্রোল সিস্টেম রয়েছে, এতে আবার টার্ন অফ ফিচার্সও আপনি পেয়ে যাবেন।
এই নতুন কাওয়াসাকির বাইকে থাকবে বাই-ডিরেকশনাল কুইক শিফটার, ক্রুজ কন্ট্রোল আর ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেমের সুবিধে। এই বাইক ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা যাবে। রাইডারের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাবে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে-তে। এই ডিসপ্লে আবার কোনো স্মার্টফোন বা হেডসেটের সঙ্গে কানেক্ট করা রয়েছে।
আরও পড়ুনঃ
❒ রয়্যাল এনফিল্ডের নতুন বাইক আসছে
❒ বিশ্বের প্রথম এয়ারব্যাগযুক্ত মোটরসাইকেল আনছে হোন্ডা
❒ ৭০০ সিসির আকর্ষণীয় বাইক আনছে ইয়ামাহা
❒ টিভিএসের নতুন বাইক চলবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার
বর্তমানে কাওয়াসাকি জেড৯০০ মডেলের ভারতীয় বাজারে এক্স শোরুম দাম হয়েছে ৯ লাখ ৩৮ হাজার টাকা। ধারণা করা হচ্ছে বাইকের আপডেট ভার্সনের দাম কিছুটা বাড়তে পারে
সূত্র: বাইকওয়ালা
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ বিশ্বের বিখ্যাত ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনগুলো?



১ Comment
Just wanted to say, your article is fantastic! The clarity and insights are amazing. With your permission, I’d love to subscribe to stay updated with future posts. Keep up the great work!