আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ক্যামেরা আইল্যান্ডে নতুনত্ব: আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ প্লাস । দুই মাস আগেও অনুমান ছিল স্যামসাং গ্যালাক্সি এস২৬ প্লাস বাজারে আসবে না। মাঝারি আকারের এই ফ্ল্যাগশিপ ফোনটি বাদ দিয়ে কোম্পানি ‘এজ’ নামে পাতলা ফোন আনার পরিকল্পনা করেছিল। তবে এখন সেই ‘পরিকল্পনায়’ পরিবর্তন এসছে।
নতুন তথ্য বলছে, এজ মডেলটি বাতিল হয়েছে আর এস২৬ প্লাস আগামী বছরই বাজারে আসছে। ফোনটির নতুন রেন্ডার বা ডিজাইনের ছবিও প্রকাশিত হয়েছে এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ভিত্তিতে।
এই রেন্ডারটি প্রকাশ করেছে জনপ্রিয় প্রযুক্তি তথ্য ফাঁস করা সংবাদমাধ্যম অনলিকস, অ্যান্ড্রয়েড হেডলাইনসের মাধ্যমে। ছবিতে দেখা গেছে, এস২৬ প্লাসের ডিজাইন আগের মডেলের মতোই তবে ক্যামেরা অংশে বড় পরিবর্তন এসেছে।
গুঞ্জন শোনা গিয়েছিল, এতে পুরো প্রস্থ জুড়ে বড় ক্যামেরা মডিউল থাকবে। তবে রেন্ডারে দেখা গেছে, তিনটি লেন্সের নিচে ছোট একটি ক্যামেরা আইল্যান্ড। এটি অনেকটা এস২৬ আল্ট্রা এবং এস২৬ প্রো মডেলের ডিজাইনের মতো। এখন পর্যন্ত হিসাব হচ্ছে, এস২৬ প্রো মডেলটি এখন আর বাজারে আসবে না।
প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, স্যামসাংয়ের এস২৬ সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভ্রান্তি চলছে। আগে মনে করা হচ্ছিল, এই সিরিজে আল্ট্রা, এজ এবং প্রো নামে তিনটি মডেল আসবে।
তবে এখন নতুন তথ্য বলছে, স্যামসাং পুরনো স্টাইলেই ফিরছে। প্রো মডেলের জায়গায় থাকবে এস২৬ আর এজ-এর জায়গায় আসবে প্লাস ভার্সন। বাদ পড়া ফোন দুটি আদৌ বাজারে আসবে কি না তা এখনো নিশ্চিত নয়।
অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস২৬ প্লাসের পুরুত্ব হবে ৭.৩৫ মিলিমিটার। এটি আগের এস২৫ প্লাসের মতোই পুরু। আগের এস২৫ এজ মডেলটি ছিল আরও একটু পাতলা। এই ফোনটি পাতলা ফোন নয় বরং গড়পরতা পুরুত্বের একটি প্লাস মডেল।
আরও পড়ুন:
❒ গেমিং দুনিয়ায় ধামাকা আনতে আসছে ইনফিনিক্স জিটি সিরিজের ৫জি
❒ সবচেয়ে স্লিম ‘আইফোন এয়ার’ সম্পর্কে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
❒ ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন রিয়েলমি নোট ৭০ বাজারে
❒ মটোরোলা ফোনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬ বিটা পরীক্ষা
একই প্রতিবেদন আরও বলছে, এস২৬ মডেলের পুরুত্ব হবে ৭.২৪ মিলিমিটার। এটি আগের প্রো মডেলের তুলনায় সামান্য পুরু। এসব তথ্য থেকে অনুমান করা যেতে পারে, স্যামসাং এখন আর পাতলা ফোন তৈরির দিকে আগ্রহী নয়। কোম্পানিটি এস২৫ এজ মডেল দিয়ে যে ট্রেন্ড শুরু করেছিল তা হয়ত এখন বন্ধ করছে।
তবে পাতলা ফোনপ্রেমীদের জন্য কিছুটা আশা এখনও আছে। ডাচ টেক সাইট গ্যালাক্সি ক্লাব বলছে, স্যামসাং একটি নতুন পাতলা ফোন তৈরি করছে যার কোডনেইম ‘মোর স্লিম’। এটি হয়ত এস২৫ এজ-এর মতো অন্য মডেলের কিছুদিন পর প্রকাশ পাবে। আবার হয়ত এজ সিরিজের পথ এখানেই শেষ হতে পারে।
সব প্রশ্নের উত্তরই মিলবে ২০২৬ সালের শুরুর দিকে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচনের মধ্য দিয়ে।
❑ স্মার্টফোন থেকে আরও পড়ুন
আরও পড়ুন: জিটি ৩০ ৫জি আনলো ইনফিনিক্স, তরুণদের টার্গেটে শক্তিশালী ফিচার

