আইসিটি ওয়ার্ড নিউজ: নিরাপত্তা ও আরামের মেলবন্ধন: মাহিন্দ্রার আসন্ন গাড়িতে ৫৪০ ডিগ্রি ভিউ । ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা (Mahindra) একের পর এক শক্তিশালী এসইউভি (SUV) বাজারে এনেছে এক্সইউভি ৭এক্সও। এবার তারা প্রযুক্তির সীমানা ছাড়িয়ে এমন এক গাড়ি আনতে চলেছে, যাতে থাকছে বিরল ৫৪০ ডিগ্রি ক্যামেরা প্রযুক্তি। সাধারণত দামি লাক্সারি কার-এ এমন ফিচার দেখা গেলেও মাহিন্দ্রা এটি তাদের সাশ্রয়ী এসইউভি-তেও যোগ করতে যাচ্ছে।
৫৪০ ডিগ্রি ক্যামেরা ও প্যানোরামিক সানরুফ নিয়ে এনেছে মাহিন্দ্রার নতুন গাড়ি। প্রযুক্তির এই আধুনিক সমন্বয়ে বদলে যাবে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা।
৫৪০ ডিগ্রি ক্যামেরা আসলে কী?
আমরা সাধারণত ৩৬০ ডিগ্রি ক্যামেরার কথা শুনে থাকি, যা গাড়ির চারপাশ দেখায়। কিন্তু ৫৪০ ডিগ্রি ক্যামেরা আরও এক ধাপ এগিয়ে। এটি গাড়ির চারপাশ দেখানোর পাশাপাশি গাড়ির নিচের রাস্তা এবং চাকা ঠিক কোন অবস্থানে আছে তাও স্ক্রিনে ফুটিয়ে তোলে (যাকে ‘ভার্চুয়াল লিনিয়ার ভিউ’ বলা হয়)। অফ-রোডিং করার সময় বড় পাথর বা গর্ত এড়াতে এই প্রযুক্তি গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে।
গাড়িটির এক্সটেরিয়র ডিজাইনে বড় ধরনের পরিবর্তন না আনা হলেও এতে নতুন ১৯-ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে, যা এসইউভিটিকে আরও স্পোর্টি ও প্রিমিয়াম লুক দিয়েছে। আগের এক্সইউভি সিরিজের শক্তপোক্ত নকশা বজায় রেখেই আধুনিকতার ছোঁয়া যোগ করেছে মহিন্দ্রা।
এক্সইউভি ৭এক্সও-এর আসল চমক লুকিয়ে আছে এর ইন্টেরিয়রে। কেবিনে রয়েছে তিনটি বড় ডিজিটাল স্ক্রিন, যা ড্রাইভিং ও ইনফোটেইনমেন্ট অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলেছে। উন্নত কানেক্টিভিটি ও ডিজিটাল ইন্টারফেসের কারণে চালক ও যাত্রী দুজনেরই ব্যবহার সহজ হয়েছে।
আরাম ও বিলাসিতার দিক থেকেও এই এসইউভি পিছিয়ে নেই। এতে দেওয়া হয়েছে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং ডলবি অ্যাটমস সাপোর্টসহ ১৬-স্পিকার হারম্যান কার্ডন সাউন্ড সিস্টেম, যা কেবিনে প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা এনে দেয়। পাশাপাশি রয়েছে বড় প্যানোরামিক সানরুফ, যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে।
আরও পড়ুন:
❒ হুন্ডাই ভেন্যু একেবারে নতুন রূপে হাজির হতে চলেছে
❒ শাওমির নতুন ইলেকট্রিক গাড়িতে থাকছে যেসব ফিচার
❒ মারুতি নিয়ে আসছে গ্র্যান্ড ভিটারা ৭ সিটার সংস্করণ
❒ টাটার ই-কার ১৫ মিনিটের চার্জে চলবে ১৫০ কিলোমিটার
❒ মারুতি সুজুকি নতুন বৈদ্যুতিক গাড়ি ‘ভিটারা’ আসছে বাজারে
❒ শাওমি আনছে দুরন্ত লুকের বৈদ্যুতিক এসইউভি গাড়ি
নিরাপত্তা ব্যবস্থায় মাহিন্দ্রা এক্সইউভি ৭এক্সও এক ধাপ এগিয়ে। গাড়িটিতে রয়েছে ৫৪০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো ইমার্জেন্সি ব্রেকিংসহ মোট ১৭টি এডিএএস ফিচার। সব মিলিয়ে এতে যুক্ত করা হয়েছে ৭৫টিরও বেশি সেফটি ফিচার, যা এই সেগমেন্টে এটিকে অন্যতম নিরাপদ এসইউভি হিসেবে প্রতিষ্ঠিত করে।
ফিচার ও প্রিমিয়াম ইন্টেরিয়রের কারণে এক্সইউভি ৭এক্সও মাঝারি আকারের এসইউভি সেগমেন্টে থাকা বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। আধুনিক প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের লক্ষ্য করেই মূলত এই গাড়িটি বাজারে এনেছে মাহিন্দ্রা। ভারতীয় বাজারে এই নতুন এসইউভির এক্স-শোরুম শুরুর দাম রাখা হয়েছে ১৩ লাখ ৬৬ হাজার রুপি।
তথ্যসূত্র: অটোকার ইন্ডিয়া
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুন: আধুনিক ডিজাইন ও তুখোড় ফিচারে ফিরছে কিয়া এসইউভি সেলটস

