আইসিটি ওয়ার্ল্ড নিউজ: জলের খেলা, বাঁধের মেলা: তিস্তা ব্যারেজ এলাকায় সূর্যাস্ত ও প্রকৃতির সৌন্দর্য । তিস্তা ব্যারেজ (Teesta Barrage) বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের একপাশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিসা চাপানী ইউনিয়নের ডালিয়া নামক স্থান। রংপুর শহর থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার। লালমনিরহাট শহর ও নীলফামারী শহর থেকে দূরত্ব যথাক্রমে প্রায় ৭০ ও ৪৫ কিলোমিটার।
রংপুর, দিনাজপুর, নিলফামারী ও বগুড়া জেলার অনাবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য ১৯৩৭ খ্রিষ্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরীর পরিকল্পনা গ্রহণ করে। ১৯৫৭ সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় ২,৫০০কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজসহ সেচ যোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। ১৯৯০ সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর ৫ আগস্ট এর কার্যক্রম চালু হয়। এর মোট নির্মাণ ব্যয়ছিল ১৫শ কোটি টাকা এবং ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। ২০১৬ সালে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। ৬১৫ মিটার দৈর্ঘ্যের ৪৪ রেডিয়াল গেট বিশিষ্ট তিস্তা ব্যারেজ।
লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তার ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে বাধাঁনো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে।
তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনি। এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট। ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মনভোলানো সৌন্দর্য এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মত নীলফামারী অথবা লালমনিরহাট জেলায় চলে যান। নীলফামারী থেকে তিস্তা পাড়ে যাওয়ার জন্য রিক্সা, স্কুটার এবং মোটরসাইকেল ভাড়ায় পাবেন।
আর ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য বাস অথবা ট্রেনকে বেছে নিতে পারেন। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে শুক্রবার ছাড়া বাকি ৬ দিন রাত ০৯:৪৫ মিনিটে লালমনি এক্সপ্রেস ও সোমবার ছাড়া বাকি ৬ দিন সকাল ০৯:১০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেন যাত্রা করে। আসনভেদে ট্রেনের টিকেটের মূল্য পরবে ৬৩৫ থেকে ২১৮০ টাকা। এছাড়া গাবতলী এবং কল্যাণপুর থেকে নাবিল পরিবহন, এস আর ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, বরকত ট্রাভেলস, হানিফ, শাহ্ আলি পরিবহনের বাস লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি/নন-এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে ৬০০-১৬০০ টাকা। লালমনিরহাট সদর হতে সড়কপথে তিস্তা ব্যারেজ যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।
কোথায় থাকবেন
তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউজ। যদিও এই রেস্ট হাউজ সকলের জন্য উন্মুক্ত নয় তবে কতৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রিযাপন করা যায়। এছাড়া রাত্রিযাপনের সুবিধার্থে আপনাকে নীলফামারি অথবা লালমনিরহাট জেলায় চলে যেতে হবে।
কোথায় খাবেন
তিস্তা ব্যারেজের কাছে বেশকিছু খাবার হোটেল/রেস্টুরেন্ট রয়েছে।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আইসিটি ওয়ার্ড নিউজ এ প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে আইসিটি ওয়ার্ড নিউজ দায়ী থাকবে না।
আরও পড়ুনঃ
❒ বাংলাবান্ধা জিরো পয়েন্ট: ভ্রমণের শেষ গন্তব্য
❒ আলপনার আঁচলে মোড়ানো এক স্বপ্নীল গ্রাম
❒ শান্তির খোঁজে ঘুরে আসুন চায়না বাঁধ, সিরাজগঞ্জ
❒ ঘুরে আসুন পাহাড় ও সাগরের মেলবন্ধনে অপরূপ সৌন্দর্যের মিরসরাই
❒ প্রকৃতির অপরূপা লীলাখেলা দেখতে ঘুরে আসুন পানিহাটা-তারানি
❒ হোটেল ছাড়ার সময় কোন জিনিসগুলো নিলে জরিমানা হতে পারে
দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
[আইসিটি ওয়ার্ড নিউজ সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান।]
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক ✺ আইসিটি ওয়ার্ড নিউজ
► ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ভিজিট করুন ট্রিপ বাংলাদেশ ওয়েবসাইট।
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ এক ফ্রেমে দুই দেশের সৌন্দর্য: পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা

