আইসিটি ওয়ার্ল্ড নিউজ: শান্তির খোঁজে ঘুরে আসুন চায়না বাঁধ, সিরাজগঞ্জ । দুইপাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়না বাঁধ (China Dam) থেকে ঘুরে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধ নির্মাণ করে। চায়না বাঁধের অন্য নাম ক্রসবার-৩। বাঁধের মূল গেইট থেকে যমুনা নদীর ২ কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা রাস্তা। আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্তে যাওয়া যায়।
চায়না বাঁধের সৌন্দর্য
প্রতিদিন অনেক দর্শনার্থী চায়না বাঁধে ঘুরতে আসেন। অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালীতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয়। আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে গেলে।
কিভাবে যাবেন?
বাসে:
❁ ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে অভি ক্লাসিক ও এসআই কোম্পানির নন-এসি বাস পাওয়া যায়।
❁ মিরপুর-২ থেকে ঢাকা লাইন ও এসআই কোম্পানির এসি বাস সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
❁ বাসভাড়া এসি বা নন-এসি ভেদে ৫০০ থেকে ১৩০০ টাকা হতে পারে।
❁ এছাড়াও উত্তরবঙ্গগামী যেকোনো বাসে সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে সহজেই চায়না বাঁধে পৌঁছানো যায়।
ট্রেনে:
❁ ঢাকা থেকে ট্রেনে গেলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামতে হবে।
❁ সেখান থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে রিকশায় চায়না বাঁধে যাওয়া যায়।
গুরুত্বপূর্ণ তথ্য:
❁ সন্ধ্যা ৭টার পর সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী সরাসরি বাস পাওয়া যায় না।
❁ তবে কড্ডার মোড় থেকে অন্য ঢাকাগামী বাস পাওয়া যেতে পারে, যদিও এতে কিছুটা ঝুঁকি থাকতে পারে।
❁ একদিনেই ঘুরে আসতে চাইলে সকাল সকাল রওনা দেওয়া ভালো।
কোথায় থাকবেন?
❁ যদি রাত কাটানোর প্রয়োজন হয়, তবে সিরাজগঞ্জ শহরে কিছু ভালো মানের হোটেল রয়েছে।
❁ হোটেল আলিশান এবং হোটেল অনিক-এ ৮০০ থেকে ১৫০০ টাকা বাজেটের মধ্যে থাকার রুম পাওয়া যাবে।
কোথায় খাবেন?
❁ সিরাজগঞ্জে বেশ কিছু মানসম্মত খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।
❁ সিরাজগঞ্জে বগুড়ার বিখ্যাত দই সহজেই পাওয়া যায়, তাই এটি অবশ্যই ট্রাই করা উচিত!
আরও কিছু দর্শনীয় স্থান
চায়না বাঁধ ঘুরে দেখে হাতে সময় থাকলে কাছেই থাকা আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন—
❁ বড় পুল ও ক্লোজার
❁ হাটিকুমরুলের নবরত্ন মন্দির
সিরাজগঞ্জের চায়না বাঁধ প্রকৃতির এক নয়নাভিরাম দৃষ্টিনন্দন স্থান। অল্প খরচে ও স্বল্প সময়ে এখানে ঘুরে এসে এক অন্যরকম অভিজ্ঞতা নিতে পারেন।
আরও পড়ুনঃ
❒ চা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ–ক্যামেলিয়া লেক
❒ সুন্দরবনের বৈচিত্রময় স্থান গুলোর মধ্যে অন্যতম কটকা সমুদ্র সৈকত
❒ অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের মতিরহাট সৈকত
❒ সুন্দরবন ভ্রমণের প্রয়োজনীয় কিছু তথ্য
❒ অষ্টগ্রাম হাওর, কিশোরগঞ্জ
❒ করমজল পর্যটন কেন্দ্র, খুলনা
দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
[আইসিটি ওয়ার্ড নিউজ সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান।]
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক ✺ আইসিটি ওয়ার্ড নিউজ
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ সবুজের সমারোহে ঘেরা মধুপুরের রাবার বাগান

