আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন যেভাবে করবেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এবার সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে না। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd -এ গিয়ে আবেদন করতে পারবেন। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। সাধারণ ইউনিটগুলোর আবেদন ফি ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫শ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ( বিকাশ/নগদ/রকেট) ব্যবহার করে জমা দিতে পারবেন।
ঢাবির কোন ইউনিটে কবে ভর্তি পরীক্ষা
| ঢাবির ভর্তি পরীক্ষার ইউনিট | ভর্তি পরীক্ষার তারিখ |
| ১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ২৫ জানুয়ারি ২০২৫ (শনিবার) |
| ২. বিজ্ঞান ইউনিট | ০১ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) |
| ৩. ব্যবসায় শিক্ষা ইউনিট | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) |
| ৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) | ০৪ জানুয়ারি ২০২৫ (শনিবার) |
| ৫. আইবিএ ইউনিট | ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) |
| শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটেই আবেদন করতে পারবেন। | |
সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আরও পড়ুনঃ কানাডায় শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় বন্টন
| ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় বন্টন নিম্নরূপ | ||||
| ইউনিট | MCQ পরীক্ষা | লিখিত/ অঙ্কন পরীক্ষা | ||
| নম্বর | সময় | নম্বর | সময় | |
| কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
| বিজ্ঞান ইউনিটে | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
| ব্যবসায় শিক্ষা ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
| চারুকলা ইউনিটে (সাধারণ জ্ঞান ও অঙ্কন) | ৪০ নম্বর
সাধারণ জ্ঞান |
৩০ মিনিট | ৬০ নম্বর
অঙ্কন |
৬০ মিনিট |
| আইবিএ ইউনিট | ৭০ নম্বর | ৯০ মিনিট | ৩০ নম্বর | ৩০ মিনিট |
অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন যেভাবেঃ
আবেদনের জন্য ৫টি ধাপের কথা বলা হয়েছে। এগুলো হলো—
১. লগইন
*লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।
২. বিস্তারিত
* প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী)
* বর্তমান ঠিকানা
* মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত)
* পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা
* কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)
* যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩. ছবি
* প্রস্থ ৩৬০-৫৪০ পিক্সেল
* উচ্চতা ৫৪০-৭২০ পিক্সেল
* সাইজ: ৩০-২০০ কেবি
* টাইপ: .jpg or .jpeg
৪. পাসওয়ার্ড
*টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে।
*এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
৫. ফি প্রদান
শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট), ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
২০২৫ সালের ৪ জানুযারি চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়াও কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ জানুযারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ ফেব্রুয়ারি, এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি হবে। আইবিএ ইনস্টিটিউটটিউটের পরীক্ষা ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।
আরও পড়ুনঃ আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে?

