আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে ? আগামী বছরের (২০২৫ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে।
এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।
আরও পড়ুনঃ
❒ এইচএসসি জীববিজ্ঞানে ভালো করার কৌশল
❒ মেধাবীরা যেসব কৌশল অবলম্বনে পড়াশোনা করেন
❒ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
❒ শিক্ষার্থীদের সাহায্যার্থে গুগল দিচ্ছে বিনামূল্যে ১০ এআই কোর্স
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।
❑ শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ কানাডায় শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের নতুন নিয়ম


