আইসিটি ওয়ার্ড নিউজ: প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী । ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলোর সমন্বিত সিদ্ধান্তে এই রুটিন চূড়ান্ত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে।
এসএসসি ২০২৬ রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২১ এপ্রিল থেকে। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন ও জরুরি নির্দেশনাসমূহ দেখে নিন।
রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
সাধারণত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনা করে পরীক্ষার তারিখ কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে পূর্ণাঙ্গ রুটিন সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড
❑ শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
আরও পড়ুন: ফাইনম্যান টেকনিক: যেকোনো কিছু সহজে শেখার বৈজ্ঞানিক উপায়

