আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ক্যাননের নতুন হাইব্রিড ক্যামেরায় চমক: যা যা থাকছে ফিচারে । প্রযুক্তিপণ্য নির্মাতা ক্যানন মধ্যম সারির ফুল-ফ্রেম হাইব্রিড ক্যামেরার বাজারে নতুন মডেল ‘ইওএস আর৬ মার্ক ৩’ এনেছে। ৩২.৫ মেগাপিক্সেলের এ ক্যামেরা আগের ‘আর৬ মার্ক ২’-এর তুলনায় বেশ উন্নত। এতে উচ্চ রেজল্যুশন, দ্রুত গতির শুটিং ও উন্নত ভিডিও সুবিধা যুক্ত করা হয়েছে।
তবে এ বিভাগের অন্যান্য ক্যামেরার তুলনায় এটির দাম কিছুটা বেশি। এ ছাড়া এতে ‘স্ট্যাকড’ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়নি, যা এ দামের ক্যামেরায় বর্তমানে বেশ পরিচিত।
আগের মডেলের ২৪ মেগাপিক্সেলের তুলনায় নতুন ৩২.৫ মেগাপিক্সেল সেন্সরটি রেজল্যুশনে বড় অগ্রগতি। ক্যামেরাটি বার্স্ট মোডে ইলেকট্রনিক শাটারে প্রতি সেকেন্ডে ৪০ ফ্রেম (এফপিএস) এবং মেকানিক্যাল শাটারে ১২ এফপিএস গতিতে ছবি তুলতে পারে। এতে ২০ ফ্রেমের ‘প্রি-শুটিং’ সুবিধাও রয়েছে, যা খেলাধুলা বা বন্যপ্রাণীর ছবি তোলার গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরতে সহায়ক হবে।
এ মডেলে ক্যাননের দ্রুত ও নির্ভরযোগ্য ‘ডুয়াল পিক্সেল এএফ’ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে সর্বশেষ এআই ট্র্যাকিং অ্যালগরিদম যুক্ত হয়েছে, যা মানুষ, প্রাণী এবং যানবাহন নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। একটি অটো মোডও রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তু শনাক্ত করে ফোকাস ঠিক রাখে।
সেন্সরের কারণে এটি ৭কে ৬০ এফপিএস গতিতে ‘র লাইট’ ভিডিও ধারণ করতে পারে। এ ছাড়া ৭কে ৩০ এফপিএস গতিতে ‘ওপেন গেট’ এবং ৪কে ১২০ এফপিএস স্লো-মোশন ভিডিও করা সম্ভব। পেশাদার ভিডিওগ্রাফারদের জন্য এতে ক্যাননের সি-লগ২ এবং সি-লগ৩ প্রোফাইলও রয়েছে।
ক্যানন সাধারণত ক্যামেরার ডিজাইনে বড় পরিবর্তন আনে না। আর৬ মার্ক ৩ মডেলেও আগের পরীক্ষিত ও জনপ্রিয় ডিজাইনটি রাখা হয়েছে। এর পেছনের ডিসপ্লেটি ভ্লগিংয়ের জন্য ঘোরানো যায়। ভিউফাইন্ডারের রেজল্যুশন আগের মতো ৩.৬৯ মিলিয়ন ডট।
আরও পড়ুন:
❒ গোপ্রো নতুন দুটি অ্যাকশন ক্যামেরা আনছে
❒ ফুজিফিল্মের এই নতুন ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গেই প্রিন্ট হবে
❒ সেরা ১০ ডিএসএলআর ক্যামেরা
❒ পৃথিবীর প্রথম এআই ক্যামেরা, নেই লেন্স ও ইমেজ সেন্সর
ক্যামেরার মেমোরি কার্ড স্লটে বড় পরিবর্তন এসেছে। এতে একটি সিএফএক্সপ্রেস কার্ড স্লট এবং একটি এসডি ইউএইচএস ২ স্লট রয়েছে। উচ্চ গতির ‘র’ ভিডিও ধারণ ও দ্রুত বার্স্ট স্পিডের জন্য সিএফএক্সপ্রেস স্লটটি জরুরি। সংযোগ সুবিধার জন্য ৩.৫ মিমি মাইক ও হেডফোন জ্যাক, হাই-স্পিড ইউএসবি-সি এবং একটি পূর্ণ আকারের এইচডিএমআই পোর্ট আছে।
ক্যানন ইওএস আর৬ মার্ক ৩ চলতি মাসের শেষের দিকে বাজারে আসবে। শুধু বডির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
❑ স্মার্ট ক্যামেরা থেকে আরও পড়ুন
আরও পড়ুন: পোর্ট্রেট ফটোগ্রাফারদের জন্য সুখবর নিয়ে এসেছে ক্যানন

