আইসিটি ওয়ার্ড নিউজ: মস্তিষ্কের মেমোরি কি সত্যিই ফুরিয়ে যায় ? প্রযুক্তির যুগে আমাদের প্রতিদিনই প্রশ্ন জাগে—মোবাইল, কম্পিউটারের মেমোরি যেমন শেষ হয়ে যায়, তেমনি কি মানুষের মস্তিষ্কের মেমোরিও একসময় ফুরিয়ে যেতে পারে? এই প্রশ্নে আছে কৌতূহল, বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মিশ্রণ।
মেমোরি কি সত্যিই সীমাহীন?
মানব মস্তিষ্কের ধারণক্ষমতা আনুমানিক ২.৫ পেটাবাইট, যা প্রায় ৩০ লাখ ঘণ্টার ভিডিও ধারণের সমান। এই বিশাল পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও, আমরা প্রতিনিয়ত অনেক কিছু ভুলে যাই। তাহলে কী মেমোরি ফুরায়?
ভুলে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়
মস্তিষ্ক হার্ডডিস্কের মতো কাজ করে না। এটি প্রতিনিয়ত তথ্য বিশ্লেষণ, সংরক্ষণ এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার কাজ করে। কাজেই মেমোরি ‘ফুরায়’ না, বরং মস্তিষ্ক গুরুত্বহীন বা কম ব্যবহৃত তথ্য ভুলে যায়। একে বলে “forgetting” — যা স্বাভাবিক এবং প্রয়োজনীয়।
বয়স ও স্মৃতিশক্তি:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলো দুর্বল হয়ে পড়ে এবং স্মৃতির গতি ধীরে আসে। বিশেষ করে আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো রোগে স্মৃতি হারানো প্রকট হতে পারে।
মানসিক চাপ ও ঘুম:
স্ট্রেস, উদ্বেগ, ঘুমের ঘাটতি ও ডিপ্রেশন মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। সঠিক ঘুম, মেডিটেশন, ও মানসিক প্রশান্তি স্মৃতি ধরে রাখতে সহায়ক।
আরও পড়ুন:
❒ ঘুম থেকে উঠেই হাই ওঠে কেন?
❒ চোখ ফড়ফড় করা কেন হয়?
❒ ঘাম কেন আসে এবং সেটা লবণাক্ত কেন?
❒ চিন্তা করলে মাথা গরম হয় কেন?
❒ বৃষ্টি হলে মাটির ঘ্রাণ আসে কেন?
❒ আলোর গতি কি সব সময় একই থাকে?
স্মৃতি বজায় রাখার উপায়:
❆ নিয়মিত পড়াশোনা ও মস্তিষ্কচর্চা
❆ শারীরিক ব্যায়াম
❆ পর্যাপ্ত ঘুম
❆ স্বাস্থ্যকর খাদ্য
❆ মানসিক চাপ নিয়ন্ত্রণ
মস্তিষ্কের মেমোরি কোনো নির্দিষ্ট সীমায় গিয়ে ফুরিয়ে যায় না। তবে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে বিভিন্ন মানসিক, শারীরিক বা বয়সভিত্তিক কারণে। তাই যত্ন নিলে আমাদের এই অসাধারণ ‘ডেটাবেস’ দীর্ঘদিন সচল রাখা সম্ভব।
❑ মাথায় কত প্রশ্ন আসে থেকে আরও পড়ুন
আরও পড়ুন: মানুষের মিথ্যাচারের কারণ কী?

