আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ সারাদেশ । রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানীতে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এসময় অনেকে ভয়ে বাসার বাইরে চলে যান।
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে অনেকে আতঙ্কিত হয়ে বাসার বাইরে চলে যান।
আরও পড়ুনঃ বিসিএস, জেএসসি, এসএসসি, এইচএসসি সাধারণ জ্ঞান প্রস্তুতি পর্ব-০৩


