আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি । আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর পূর্ণাঙ্গ সূচি। ভারতের ১০টি শহরে ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১০ দলের এই বিশ্বকাপে প্রতিটি দল একটি আরেকটির বিপক্ষে ১ টি করব ম্যাচ খেলবে; এতে করে একটি দল পাবে মোট ৯ টি ম্যাচ। ৪৬ দিনের বিশ্বকাপে ২ টি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচসহ মোট ম্যাচ আছে ৪৮টি। নিচে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি টেবিলে উল্লেখ করা হলো।
আরও পড়ুনঃ বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৫ অক্টোবর | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | আহমেদাবাদ |
| ৬ অক্টোবর | নেদারল্যান্ডস- পাকিস্তান | হায়দরাবাদ |
| ৭ অক্টোবর | বাংলাদেশ-আফগানিস্তান | ধর্মশালা |
| ৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা | দিল্লি |
| ৮ অক্টোবর | ভারত-অস্ট্রেলিয়া | চেন্নাই |
| ৯ অক্টোবর | নিউজিল্যান্ড- নেদারল্যান্ডস | হায়দরাবাদ |
| ১০ অক্টোবর | বাংলাদেশ- ইংল্যান্ড | ধর্মশালা (দিনের ম্যাচ) |
| ১০ অক্টোবর | পাকিস্তান- শ্রীলঙ্কা | হায়দরাবাদ |
| ১১ অক্টোবর | ভারত-আফগানিস্তান | দিল্লি |
| ১২ অক্টোবর | অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা | লক্ষ্ণৌ |
| ১৩ অক্টোবর | বাংলাদেশ-নিউজিল্যান্ড | চেন্নাই |
| ১৪ অক্টোবর | ভারত-পাকিস্তান | আহমেদাবাদ |
| ১৫ অক্টোবর | ইংল্যান্ড- আফগানিস্তান | দিল্লি |
| ১৬ অক্টোবর | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | লক্ষ্ণৌ |
| ১৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ডস | ধর্মশালা |
| ১৮ অক্টোবর | নিউজিল্যান্ড-আফগানিস্তান | চেন্নাই |
| ১৯ অক্টোবর | ভারত-বাংলাদেশ | পুনে |
| ২০ অক্টোবর | অস্ট্রেলিয়া-পাকিস্তান | বেঙ্গালুরু |
| ২১ অক্টোবর | ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা | মুম্বাই |
| ২১ অক্টোবর | বাছাই ১ – বাছাই ২ | লক্ষ্ণৌ |
| ২২ অক্টোবর | ভারত-নিউজিল্যান্ড | ধর্মশালা |
| ২৩ অক্টোবর | পাকিস্তান-আফগানিস্তান | চেন্নাই |
| ২৪ অক্টোবর | বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা | মুম্বাই |
| ২৫ অক্টোবর | অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস | দিল্লি |
| ২৬ অক্টোবর | ইংল্যান্ড- শ্রীলঙ্কা | বেঙ্গালুরু |
| ২৭ অক্টোবর | পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | চেন্নাই |
| ২৮ অক্টোবর | বাংলাদেশ- নেদারল্যান্ডস | কলকাতা |
| ২৮ অক্টোবর | অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড | ধর্মশালা |
| ২৯ অক্টোবর | ভারত-ইংল্যান্ড | লক্ষ্ণৌ |
| ৩০ অক্টোবর | আফগানিস্তান- শ্রীলঙ্কা | পুনে |
| ৩১ অক্টোবর | বাংলাদেশ-পাকিস্তান | কলকাতা |
| ১ নভেম্বর | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | পুনে |
| ২ নভেম্বর | ভারত- শ্রীলঙ্কা | মুম্বাই |
| ৩ নভেম্বর | আফগানিস্তান – নেদারল্যান্ডস | লক্ষ্ণৌ |
| ৪ নভেম্বর | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | আহমেদাবাদ |
| ৪ নভেম্বর | নিউজিল্যান্ড-পাকিস্তান | বেঙ্গালুরু |
| ৫ নভেম্বর | ভারত- দক্ষিণ আফ্রিকা | কলকাতা |
| ৬ নভেম্বর | বাংলাদেশ- শ্রীলঙ্কা | দিল্লি |
| ৭ নভেম্বর | অস্ট্রেলিয়া- আফগানিস্তান | মুম্বাই |
| ৮ নভেম্বর | ইংল্যান্ড – নেদারল্যান্ডস | পুনে |
| ৯ নভেম্বর | নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা | বেঙ্গালুরু |
| ১০ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান | আহমেদাবাদ |
| ১১ নভেম্বর | বাংলাদেশ-অস্ট্রেলিয়া | পুনে (দিনের ম্যাচ) |
| ১১ নভেম্বর | ইংল্যান্ড- পাকিস্তান | কলকাতা |
| ১২ নভেম্বর | ভারত- নেদারল্যান্ডস | বেঙ্গালুরু |
নকআউট পর্ব
১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল – মুম্বাই
১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল- কলকাতা
ফাইনাল
ওয়ার্মআপ ম্যাচ
এছাড়াও থ্রিবান্দাম, গৌহাটি ও হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে।
আইসিটি ওয়ার্ড নিউজ এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আরও পড়ুনঃ দেশে প্রথমবার ডেঙ্গু টিকার সফল পরীক্ষা, ৪ ধরনেই কার্যকর

